### লোকসভা নির্বাচন ২০২৪: দীপিকার বেবিবাম্প নিয়ে জল্পনার অবসান
অনেকদিন ধরেই দীপিকার বেবিবাম্প দেখা না যাওয়ায় প্রশ্ন উঠছিল, আদৌ কি তিনি সাধারণ পদ্ধতিতে মা হচ্ছেন নাকি সারোগেসির পথ বেছে নিয়েছেন। সেই ভ্রম কাটল ভোটের দিনে। সোমবার ভোট দিতে হাজির হন দীপিকা, এবং সাদা শার্টে স্পষ্ট দেখা যায় অভিনেত্রীর বেবিবাম্প।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সকালেই অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোট দিতে হাজির হন রণবীর সিং। দুজনের পরনেই ছিল জিন্স ও সাদা শার্ট, চোখে রোদ চশমা। গাড়ি থেকে নামতেই দীপিকাকে ভিড় থেকে আগলে রাখেন রণবীর। এদিনই প্রথম দেখা যায় দীপিকার বেবিবাম্প।
কয়েকদিন ধরেই দীপিকার প্রেগন্যান্সি নিয়ে চলছিল জল্পনা। বেবিবাম্প না দেখা যাওয়ায় অনেকেই ধারণা করেছিলেন হয়তো সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন তিনি। তবে সোমবার বোঝা যায়, সারোগেসি নয়, প্রাকৃতিক পদ্ধতিতেই মা হচ্ছেন দীপিকা।



